ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচে তাদের সম্মান রক্ষার লড়াই। সেখানে প্রথম দুই ম্যাচের স্কোয়াডের উপর ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ শুরুর আগে প্রথম দুই টি-টোয়েন্টির জন্যই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝপথে পরিবর্তনের সুযোগ থাকলেও নির্বাচকরা বিদ্যমান দলের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুক্রবারের তৃতীয় ম্যাচেও থাকছে অপরিবর্তিত স্কোয়াড।

বুধবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
এক ম্যাচ আগেই সিরিজ হেরে গিয়ে যা বললেন লিটন দাস
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থেমে যায় স্বাগতিকরা। এতে ১৪ রানের জয় পায় বাংলাদেশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

