সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগং সুপ্রিমের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের ৯৫তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় চিটাগং ক্লাবের গেস্ট হাউজের কনফারেন্স হলে আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ডাইরেক্ট (ক্লাব-সার্ভিস) রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক আহমদের কোরআন তেলাওয়াত ও রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিনের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় রোটারি ক্লাব চিটাগং সুপ্রিমের অভিষেক অনুষ্ঠান ও ক্লাবের বিভিন্ন সেবামূলক প্রকল্প নিয়ে আলাচনা হয়। অভিষেক অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ১ নভেম্বর ২০২৫। এছাড়া একজন সুবিধাবঞ্চিত জটিল রোগীকে আর্থিক সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

- Advertisement -shukee

সভায় বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান মো. এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক, ডাইরেক্টর (ক্লাব-সার্ভিস) রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ, ক্লাব ট্রেনিং ফেসিলিটিটর রোটারিয়ান যুবায়দুর রশিদ রণি, ডাইরেক্টর (ভোকাশনাল সার্ভিস) রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী ও বুলেটিন এডিটর রোটারিয়ান অ্যাডভোকেট খুসনুদ রাইসা উশিকা।

ভিজিটর রোটারিয়ান হিসেবে উপস্থিত ছিলেন সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু ও পিপি রোটারিয়ান ইব্রাহীম হাসান।

সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার শাফায়াত হোসেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক।

সর্বশেষ

এই বিভাগের আরও