সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

গাড়িচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পতেঙ্গায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় গাড়িচাপায় মনি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের স্টিল মিলস বাজারে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

নিহত মনি আক্তার কর্ণফুলী ইপিজেডের ভেঞ্চুরা নামে একটি কারখানায় কর্মরত ছিলেন। মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, মনি আক্তার নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও