বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে বিদায়ী সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমও পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালক হয়ে আবার বিসিবিতে ফিরছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ।
সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

যারা নির্বাচিত হয়েছেন-
ক্যাটাগরি- ১
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন, ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, সাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি- ২
ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।
ক্যাটাগরি- ৩
খালেদ মাসুদ পাইলট
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত পরিচালক হয়েছেন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

