রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর উদ্যোগে আজ (২৯ সেপ্টেম্বর) সকালে নগরের আগ্রাবাদ এলাকায় বিশ্ব হার্ট ডে ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচিচৌমূহনী শেখ মুজিব রোড থেকে শুরু করে আগ্ৰাবাদ বাদামতলী মোড় হয়ে বাদামতলী জামে মসজিদ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য থীম -“স্পন্দন থামলে থেমে যাবে জীবন – হারাতে দেবেন না একটিও স্পন্দন”। র্যালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়াম সিপি মো. নজরুল ইসলাম নান্টু।

এসময় উপস্থিত ছিলেন রোটারিয়াম কাজী আব্দুর রহিম মানিক, রোটারিয়ান উজ্জল কান্তি বড়ুয়া, রোটারুয়ান কাজী কামরুল ইসলাম চুন্নু, রোটারিয়ান পিপি রোটারিয়ান সিপি রোটারিয়াম ইব্রাহিম হাসান মুরাদ, প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন, মো. সাইফুল ইসলাম মিন্টু, ইন্টারএক্ট ফাইয়াজুল ইসলাম নাইফ, আহনাফ ইসলাম প্রমুখ।


