গতকাল ( ২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের পূর্ব ফিরোজ শাহ কলোনিতে অবস্থিত ফিরোজ শাহ কিন্ডারগার্টেন স্কুল ও রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে রোটারি লিটারেসি স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আনোয়ারউল কবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু প্রথাগত শিক্ষাই নয়, ভোকেশনাল শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল মোশের্দ তমাল, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শাহজাহান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শরীফুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ হোসেন, রোটারিয়ান দেবাশীষ বড়ুয়া, রোটারিয়ান বাহারোজ সুলতানা দীপা ও রোটারিয়ান কামরুন নাহার।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক রাশেদা রহমান, প্রধানশিক্ষক মো. শামীম ও শিক্ষিকা রাহেলা বেগমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পি.পি. কামরুল মোরশেদ তমালের কন্যা নাজিফা মোর্শেদকে এসএসসিতে ভালো ফলের জন্য কৃতি শিক্ষার্থী হিসেবে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
রোটারি ক্লাব অব চিটাগাং সিটির স্থায়ী প্রকল্প হিসেবে পরিচালিত রোটারি লিটারেসি স্কুলের এ আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন

