রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর ২৬১তম নিয়মিত পাক্ষিক সভা গতকাল ( ২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রোটারি বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মান্থ উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থীকে টিউশন ফি প্রদানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। রোটারিয়ান পিপি প্রদুৎ কুমার সাহার সহযোগিতায় এই শিক্ষাবৃত্তি প্রকল্প বাস্তবায়িত হয়। বৃত্তিপ্রদান কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহিম মানিক।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চিটাগং অ্যাঙ্কর সিটি চিটাগাং এর সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান,রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাং প্রেসিডেন্ট রোটারিয়াম এম এ মতিন,চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অজয় চন্দ্র বর্মন প্রমুখ। বক্তব্য রাখেন রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টুসহ অন্য সদস্যরা।

