শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

রাউজানে মধ্যম আধারমানিক উচ্চবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

- Advertisement -

দিনব্যাপী আয়োজনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও ধর্মীয় অনুরাগের প্রকাশ ঘটায়।

- Advertisement -shukee

অনুষ্ঠানকে ঘিরে গঠিত উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন ইসলাম ধর্মীয় শিক্ষক মিজানুল হাসান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক শামসুল আলম, তানজিম হোসাইন, তওহীদুল ইসলাম ও এরশাদ শিকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, সিনিয়র শিক্ষক জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য শুধু আনন্দ নয়, বরং শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের চারিত্রিক গঠন ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ।”

ইংরেজি শিক্ষক মো. তানজিম হোসাইন বলেন, “আমাদের মিলাদের সম্মিলিত মুনাজাতে যেন ফিলিস্তিনের অসহায় নিপীড়িত মানুষের কথা ভুলে না যাই। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিলেন। আজ যখন নিরীহ শিশু ও মানুষ অবরুদ্ধ ভূমিতে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, তখন আমাদের দোয়া ও অবস্থান তাদের জন্য হওয়া উচিত।”

শেষ পর্যন্ত এই আয়োজনে শিক্ষার্থীদের যে আন্তরিকতা ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, তা প্রমাণ করে—প্রজন্মের ভেতরে নবীজীর আদর্শে চলার অঙ্গীকার বেঁচে আছে। এই অঙ্গীকারই তাদের আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পথ দেখাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও