Sunday, 27 September 2026

[the_ad id='15178']

চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোলে জিতলো আফঈদাদের দল

নিজস্ব প্রতিবেদক

পরপর দুই ম্যাচ হেরে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছিল ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির। তবে শেষ ম্যাচে ভুটানের দলটি ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাওসের ক্লাব মাস্টার এফসিকে।

- Advertisement -

রবিবার(৩১আগস্ট) লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভুটানের ক্লাবের ৫ গোলের একটি করেছেন বাংলাদেশের স্বপ্না রানী। জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারসহ বাংলাদেশের পাঁচ নারী ফুটবলার খেলছেন ভুটানের এই ক্লাবে। অন্য তিনজন হচ্ছে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

- Advertisement -shukee

চতুর্থ মিনিটে ভুটানের ক্লাবটি লিড নেয়। ১২ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্বপ্না রানী। এ ম্যাচের শুরুর একাদশে ছিলেন বাংলাদেশের ৩ খেলোয়াড় স্বপ্না, তহুরা ও শামসুন্নাহার।

আরটিসি প্রথম ম্যাচে চাইনিজ তাইপের ক্লাবের কাছে ২-০ ও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার ক্লাবের কাছে হেরেছিল ৭-০ গোলে। শেষ ম্যাচে বড় জয় পেলো টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলা ভুটান উমেন্স লিগ চ্যাম্পিয়ন দলটি।

সর্বশেষ

এই বিভাগের আরও