রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার ৪ সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আল–জাজিরার চার সাংবাদিক। গতকাল রবিবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজার আল–শিফা হাসপাতালের পরিচালক।

- Advertisement -

নিহতরা হলেন আল–জাজিরা আরবির পরিচিত মুখ, ২৮ বছর বয়সী সংবাদদাতা আল–শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের এবং মোহাম্মদ নুফাল।

- Advertisement -shukee

উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন আল–শরীফ। গতকাল আল–শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুর ভেতরেই ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

মৃত্যুর কয়েক মুহূর্ত আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণাংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। তাঁর শেষ ভিডিওতে শোনা যায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার বিস্ফোরণধ্বনি, যা মুহূর্তের জন্য অন্ধকার আকাশকে কমলা আভায় আলোকিত করে তোলে।

ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে অভিযোগ করে, আল–শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে তাঁর সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ রয়েছে।

১৪ বছর পর ঢাকা ট্রেড সেন্টারের সাধারণ সভা১৪ বছর পর ঢাকা ট্রেড সেন্টারের সাধারণ সভা
তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল–জাজিরাকে বলেন, আল–শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তাঁর ভাষায়, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তাঁর প্রতিদিনের রুটিন।’

সম্প্রতি আল–জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল–শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণা’র কড়া সমালোচনা করেছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও