বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

বিএনপির ওয়াকআউট জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে, পরে যোগদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে তারা।

- Advertisement -

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। একপর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।

- Advertisement -shukee

আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না।

ওয়াকআউটের কারণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ বলেন, আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে- সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই-একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ, এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও