গতকাল( ২৪ জুলাই) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ (১ম ব্যাচ) শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
অনুষ্ঠানের শুরুতে গতবছর বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া মাইলস্টোন ট্রাজেডিতে যারা নিহত হয়েছে, তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়।

প্রধান অতিথি ফিতা কেটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এস.এম. মোরশেদ হোসাইন, ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি এবং এ মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম আজাদ, ট্রাস্টি বোর্ডের জয়েন্ট ম্যানেজিং ট্রাস্টি মো. জাহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী ও ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং ডা. মোহাম্মদ সারোয়ার আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা ইতিহাসের অংশ হতে চলেছেন। আপনারা এই প্রতিষ্ঠানের বি.ডি.এস কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সন্তানদের জন্য একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে নির্বাচন করেছেন। মেডিকেল শিক্ষায় এই প্রতিষ্ঠানের আলাদা সুনাম ও খ্যাতি রয়েছে। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভ কামনা জানান এবং অভিভাবক শিক্ষক, শিক্ষিকা, পরিচালনা পর্ষদসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক এবং পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম। এ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান ডা. মো. কামরুল হাসান স্বাগত বক্তব্যে মেডিকেল কলেজের ইতিহাস, বি.ডি.এস কোর্সের অবকাঠামো সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষা, শিক্ষক/শিক্ষিকাদের পরিচিতি এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বি.ডি.এস কোর্সের কারিকুলাম এর উপর সংক্ষিপ্তভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ফেইজ-১ এর কো-অর্ডিনেটর এবং ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেদা খানম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরমান পারভেজ, পবিত্র গীতা পাঠ করেন অংকিতা ভট্টাচার্য ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন ঐশী বড়ুয়া। বি.ডি.এস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী ফাতিন নেওয়াজ ও আকসা হোসনাইন চৌধুরী । অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আল ফোরকান।
এ মেডিকেল কলেজ এর বায়েকিমিষ্ট্র বিভাগের প্রভাষক ডা. জেরিন তাসনিম এবং এনাটমি বিভাগের প্রভাষক ডা. মো. সাদ উল্লাহ চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রতিষ্ঠানের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগসমূহের অধ্যাপকসহ বিভাগীয় প্রধানবৃন্দ।

