বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

এনসিপির সমাবেশ চট্টগ্রামে আজ, ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আজ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -

রবিবার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ও এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান নেন, সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

- Advertisement -shukee

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেয়ায় বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, শনিবার বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেয়া হয়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়।

এসসিপি সূত্রে জানা গেছে, রবিবার সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে। চট্টগ্রামে পদযাত্রা শেষ করে রাতেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও