গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষাণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়। গোপালগঞ্জে আজকে যে ঘটনাটি ঘটল, এতে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগের যে একটা মুজিববাদী সন্ত্রাসী, তারা যে জঙ্গি বাহিনীতে রুপান্তির হয়েছে, তারা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া বিশ্বাস করে না। আজকে তা আবার প্রমাণিত হলো।

