রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মিরা

- Advertisement -

বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় নগরীর খুলশী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এনসিপি ও বৈষমবিরোধী আন্দোলনের নেতারা। তারা বলছেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে তারা এসেছেন।

- Advertisement -shukee

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে তারা এসেছেন। মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাকে গ্রেপ্তার না করে উল্টো এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও