রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে আরও ৬ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫০টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। বুধবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।প্রতিষ্ঠানটির করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, নগরের ৮ টি ল্যাব নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -

এর মধ্যে পার্কভিউ হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় ২ জন করে করোনা শনাক্ত।
এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৩৭ জন চট্টগ্রাম নগরের এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ।

সর্বশেষ

এই বিভাগের আরও