শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সেল্টা ভিগোকে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক

লা লিগার চলতি মৌসুমে এখনও পর্যন্ত শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যেখানে জয় তুলে নিয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে লস ব্লাঙ্কোস।

- Advertisement -

রবিবার (৪ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আরদা গুলার করেন একটি গোল।

- Advertisement -shukee

এদিন ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে প্রথম গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। লুকাস ভাসকেসের বাঁড়ানোর বল থেকে ডান দিক থেকে আক্রমণে গিয়ে  বাঁ পায়ের দুর্দান্ত শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন গুলার।

এরপর ৬ মিনিট পর দলের ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। ৩৯তম মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্টে বল জালে জড়ান এই ফরাসি তারকা। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে সেল্টা ভিগো। কিন্তু আক্রমণ বিভাগে সামাল দিয়ে প্রতি-আক্রমণে গিয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এমবাপ্পে। এরপর ছোট ছোট আক্রমণে এগানোর চেষ্টা করে সফরকারীরা।

৬৯তম মিনিটে রদ্রিগেজের গোল ব্যবধান কমায় সেল্টা। ৭ মিনিট পর রিয়াল শিবিরে ভয় ধরান সোয়েডবার্গ। আসপাসের অ্যাসিস্টের ব্যবধান ৩-২ করেন তিনি। এরপর বেশ কয়েকটি আক্রমণ করে দলটি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না তারা। অন্য কি রিয়ালও আর কোনো গোল না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনি-এমবাপ্পেরা।

এতে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো লস ব্লাঙ্কোসরা। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। সমান ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ

এই বিভাগের আরও