Monday, 21 September 2026

[the_ad id='15178']

কুমিরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে আলাউদ্দিন সিকদার

আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন নয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না করে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। এজন্য ছাত্র-জনতাকে গণহত্যাসহ আওয়ামী লীগের হাতে সংগঠিত সকল অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এ নিয়ে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই।

- Advertisement -

শুক্রবার (২ মে) বিকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য  তিনি এসব বলেন।

- Advertisement -shukee

মছজিদ্দা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, শিল্পাঞ্চল সীতাকুণ্ডে স্থানীয়দের কর্মসংস্থান হয় না। এক্ষেত্রে কারখানা মালিকগণ স্থানীয় এলাকবাসীর সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকেন। কিন্তু সময় পাল্টেছে; নতুন বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের বৈষম্য চলতে পারে না। সীতাকুণ্ডের প্রতিটি কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় সীতাকুণ্ডবাসী তাদের অধিকার আদায়ে আন্দোলন নামতে বাধ্য হবে।

কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস হাক্কানীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ আবু তাহের,এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, এসিস্ট্যান্ট সেক্রেটারী এডভোকেট আশরাফুর রহমান, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু তাহের,জসিম উদ্দীন, মামুন,জমির উদ্দীন,লিয়াকত আলী ও এজাহার মিয়া প্রমুখ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও