বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে এমপি, এএসপি- ওসিসহ ৫৩জনের বিরুদ্ধে মামলা

জামায়াত কর্মী পারভেজ হত্যাকাণ্ডে
সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতকর্মী আবু বক্কর ছিদ্দিক পারভেজ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সাবেক দু’এমপি ও পুলিশ কমিশনারসহ মোট ৫৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার ওসি ও ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াতকর্মী মীর ফরহাদ হোসেন এ মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত করে পদক্ষেপ নেয়ার জন্য সীতাকুণ্ড মডেল থানাকে নির্দেশ দেন।

- Advertisement -shukee

ঘটনায় মামলার আসামিরা হলেন- সীতাকুণ্ড মডেল থানার সাবেক এএসপি বর্তমান সিলেট বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, সীতাকুণ্ড থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান ও পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন, এসআই গোলাম ফারুক ,এসআই রেজাউল করিম, এসআই মো.ফারুক, এসআই সরিফুজ্জামান, এসআই কাজি আশরাফ, সাবেক এমপি দিদারুল আলম ও এসএম আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভূঁইয়া, সৈয়দপুর ইউপির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মুরাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাহার, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাচ্চু বাহার, বারৈয়াঢালার  যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রকাশ ইসলাম ডাকাত, ছাত্রলীগ নেতা মো. ফারুকসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৭ আগস্ট বড়দারোগারহাটের জামায়াতকর্মী রাসেল বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবুবক্কর ছিদ্দিক পারভেজ ঘটনাস্থলে নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারপ্রার্থী হয়ে আদালতে এ মামলা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও