রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

রোটাপ্লাস্ট মিশনের গৌরবের দশম বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

“ হাসির উদযাপন” প্রতিপাদ্য-কে সামনে রেখে শনিবার (১৫ ফেব্রুয়ারি)বিকেলে রোটারি ক্লাব অব আগ্রাবাদের উদ্যোগে রোটাপ্লাস্ট মিশন ইন চট্টগ্রাম, বাংলাদেশ এর দশম বার্ষিকী উপলক্ষে চিটাগং সিনিয়র ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশি-বিদেশি রোটাপ্লাস্ট মিশন টীমের সদস্যরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে কেক কেটে গৌরবের এই এক-দশক উদযাপন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

সম্মানিত অতিথি ছিলেন আল মানাহিল-নার্চার জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য নাসরিন বাকী। বিশেষ অতিথি ছিলেন রোটাপ্লাস্ট মিশন চট্টগ্রাম মিশন ২০২৫ এর মিশন ডিরেক্টর ব্রায়ান ওয়াকার ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা.পুর্ণেন্দু বিকাশ সাহা।
পিপি রোটারিয়ান এস এস এম কেরামুতুল আজিম পিন্টুর কোরআন তেলওয়াত ও রোটারিয়ান ডা. উজ্জ্বল কান্তি দাশের গীতা পাঠ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দশমবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।
রোটাপ্লাস্ট মিশনের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধানঅতিথি চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন রোটাপ্লাস্ট মিশন ও রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “ যারা হাসতে পারতো না সার্জারির মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর ঘটনায় আমি খুবই আনন্দিত ও অভিভুত। এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি বেশ গর্বানুভব করছি। চট্টগ্রামের মেয়র ও একজন চিকিৎসক হিসেবে আপনাদের এ মহৎ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমিও অবদান রাখতে চাই। তিনি চট্টগ্রামের হাসপাতালগুলোকে “জিরো ক্যাশ সুবিধায়” রূপান্তরের পরিকল্পনার কথা উল্লেখ করেন, যাতে সমাজের অবহেলিত জনগণের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দত্ত,পিপি রোটারিয়ান সাইফুদ্দিন আহমেদ ও রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী।ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার এম খায়রুল মোস্তফা।

- Advertisement -shukee
প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেড,রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও আল মানাহিল-নার্চার হাসপাতালের যৌথ অর্থায়নে রোটাপ্লাস্ট মিশন ইন চট্টগ্রাম, বাংলাদেশ বিগত একদশকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে ঠোঁট ও তালু কাটা সহস্রাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীর মুখে হাসি ফুটিয়ে নতুন জীবন দান করেছে।

উদযাপন অনুষ্ঠানটি শেষ হয় অতীতের রোগীদের আবেগপূর্ণ অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে ,যারা রোটাপ্লাস্ট মিশনের অধীনে অস্ত্রোপচার করিয়েছেন এবং তাদের পরিবর্তিত জীবন সম্পর্কে জানান। এক রোগী আবেগপ্রবণ হয়ে বলেন, “রোটাপ্লাস্ট মিশন আমাকে নতুন জীবন দিয়েছে।”
রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল ইনকরপোরেটেড সকল স্পন্সর, অংশীদার, স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন- যারা বছরের পর বছর ধরে এ মহৎ কাজে অবদান রেখেছেন। দশম বার্ষিকী উদযাপন শুধু অতীতের সাফল্যকে স্মরণ করায় না, বরং এই জীবন পরিবর্তনকারী মিশনকে ভবিষ্যতে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করে।

সর্বশেষ

এই বিভাগের আরও