রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সংস্কার, নির্বাচন, সমন্বয় বিষয়ক: জাতীয় ঐকমত্যের সন্ধানে

সাউদার্ন ইউনিভার্সিটিতে আঞ্চলিক সংলাপ কাল

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটিতে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ(সিসিআরএসবিডি) ও আইন বিভাগের উদ্যোগে  সংস্কার, নির্বাচন, সমন্বয়: জাতীয় ঐকমত্যের সন্ধানে বিষয়ক আঞ্চলিক সংলাপ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে অনুষ্ঠিত হবে।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব  করবেন অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, সভাপতি, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নিবার্হী পরিচালক, সিসিআরএসবিডি।

- Advertisement -shukee

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও ডেপুটি ভাইস চ্যান্সেলর, ইউসিএসআই ভার্সিটি, অধ্যাপক ড. এ কে এনামুল হক। এছাড়াও প্রধান আলোচক থাকবেন  সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, বিশেষ অতিথি সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা—প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিশেষ আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নছরুল কদির এবং রিসোর্স পারসন ও মডারেটর   হিসেবে উপস্থিত থাকবেন চবির লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

সর্বশেষ

এই বিভাগের আরও