রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

চসিকের ভেজালবিরোধী অভিযানসহ ৪ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ ২৭ জানুয়ারি নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারী পণ্য প্রস্তুত ও বিক্রি করা এবং মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করা ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার অপরাধে নগরীর গরীব উল্লাহ হাউজিং সোসাইটিতে হোম রেসিপি ফুডসকে ৬০ হাজার ও ওয়াসা মোড়ের ডুলছে বেকারীকে ২০ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে আরকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাজীরহাট, কামাল বাজার, মৌলভী বাজার ও কালুরঘাট ব্রীজ পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বের ফুটপাতের অবৈধ দোকানপাট / স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তার নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -shukee

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

চসিকের ভেজালবিরোধী ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও