বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

বোমা পাওয়া যায়নি বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে, যাত্রীরা নিরাপদে নামলো

নিজস্ব প্রতিবেদক

বোমা হামলার হুমকিতে বিমানের জরুরি অবতরণ, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বৃদ্ধি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

- Advertisement -

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে।

- Advertisement -shukee

এ অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক‍্যাপ্টেন কামরুল ইসলাম  বলেন, ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও