বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

- Advertisement -

সোমবার(১৩ জানুয়ারি ২৫) দুপুরে দিকে উপজেলার সদরের বিভিন্ন দোকোনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।

- Advertisement -shukee

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শকসহ প্রমুখ।

এসময় বাজারের দোকানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না থাকায় অননুমোদিত রং ব্যবহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা মতে মোট ছয়টি প্রতিষ্ঠান মালিকদের জরিমানা করা হয়। তারা হলেন-মো. জাফরকে ৫ হাজার, মো. বেলাল হোসেনকে ২ হাজার , মো নিজামকে ১ হাজার , কামরুল হাসানকে ১ হাজার, মাজিদুল ইসলাকে ৩শত, মো. শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫৯ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও