দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাঙ্গনে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন এফইএবি, চট্টগ্রাম এর সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফইএবি, চট্টগ্রাম এর সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী তাজুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম, সদস্য আরবান প্ল্যানার ফুয়াদুল খলিল, প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, প্রকৌশলী আবছার উদ্দিন, প্রকৌশলী নাইমুস সাকিব, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী আনোয়ার হোসেন ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ।
এফইএবি, চট্টগ্রাম এর সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, এফইএবি, চট্টগ্রাম এর উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী দানশীল প্রকৌশলীদের যেকোন শীতবস্ত্র চট্টগ্রাম কেন্দ্রে প্রদান করা যাবে। যা পরবর্তীতে নগরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

