বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার জনসন চার্লস। পাশাপাশি, প্রথমবারের মতো ডাক পেয়েছেন কেসি কার্টি। তবে বিগ ব্যাশ লিগে অংশগ্রহণের কারণে তিন ক্রিকেটার এই সিরিজে অনুপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেন ক্যারিবীয়দের সাদা বলের কোচ ড্যারেন সামি।

দুই সিরিজের ইনজুরি পর্ব শেষে দলে ফিরেছেন জনসন চার্লস। তার অভিজ্ঞতা ও ফর্মকে গুরুত্ব দিয়ে তাকে পুনরায় স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন ক্যারিবীয় কোচ ড্যারেন সামি। এদিকে, ২৭ বছর বয়সী ব্যাটার কেসি কার্টি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। ওয়ানডেতে ইতোমধ্যে নিজের দক্ষতা প্রমাণ করা কার্টিকে নিয়ে আশাবাদী কোচ সামি।
তিনি বলেন, সে আমাদের দেখিয়েছে যে এ ফরম্যাটে খেলার যথেষ্ট সক্ষমতা তার আছে। বাংলাদেশকে আমরা সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছি না। সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।
এদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না ওয়ানডে অধিনায়ক শাই হোপ, অলরাউন্ডার শেরফান রাদারফোর্ড এবং স্পিনার আকিল হোসেন।
প্রতিটি ম্যাচই কিংসটাউনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।

