মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি একই ব্যাংকে এএমডি ও সিআরও হিসেবে কর্মরত ছিলেন। মতিউল হাসান ১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ওই ব্যাংকের বিভিন্ন শাখা, হেড অফিস ও লোকাল অফিস মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন।
মতিউল হাসান আইএফআইসি ব্যাংকের ওভারসিজ অপারেশনসের পাকিস্তান শাখায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া তিনি নেপাল-বাংলাদেশ ব্যাংকে (জয়েন্ট ভেঞ্চার অব আইএফআইসি) ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- Advertisement -

২০১৪ সালে মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেছেন। পাশাপাশি তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েটস।

