শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বাংলাদেশ নারী ক্রিকেট দল

সর্বোচ্চ রানের রেকর্ডের পর সবচেয়ে বড় জয়

নিজস্ব প্রতিবেদক

ঘরের মাঠেই শুধু নয়, দেশে ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার দু-দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

- Advertisement -

আজ বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ দলগত স্কোর (৪ উইকেটে ২৫২) গড়েছিল নিগার সুলতানা জোতির দল।

- Advertisement -shukee

এরপর প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়েরও রেকর্ড গড়লো বাংলার বাঘিনীরা।

বলে রাখা ভালো, এর আগের দুটি রেকর্ডও হয়েছিল একই ম্যাচে একই দিনে। দিনটি ছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর। ওইদিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রানের দলগত স্কোর গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে ১৩১ রানে অলঅঅউট করে ১১৯ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা।

আজ বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে প্রথমে ২৫২ রানের রেকর্ড স্কোর গড়লো। এরপর আইরিশ নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানে জয়ের রেকর্ড গড়লো।

শারমিন আকতার শুপ্তা (৮৯ বলে ৯৬) আর ফারজানা হক পিংকির (১১০ বলে ৬১) ‘বিগ ফিফটিতে’ সাজানো ২৫২ রানের পুঁজি পেয়ে উজ্জীবিত বাংলাদেশের বোলাররা বল হাতেও সমানভাবে জ্বলে উঠেছিলেন। তাদের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে মাত্র ২৮.৫ ওভারে ইনিংস গুঁড়িয়ে যায় আয়ারল্যান্ড নারী দলের।

যথারীতি বাংলাদেশের স্পিন আক্রমণে দিশাহারা আইরিশ নারী দল। অফস্পিনার সুলতানা খাতুন (৩/২৩) ও নাহিদা আকতার (৩/২৩) এর স্পিন ঘূর্ণি সামলাতে পারেননি আইরিশরা। এছাড়া পেসার মারুফা ২ উইকেটের পতন ঘটালে ১০০’র নিচেই গুঁড়িয়ে যায় আইরিশ নারীরা।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও