Tuesday, 22 September 2026

[the_ad id='15178']

চট্টগ্রাম কাঁপলো ভূমিকম্পে

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

- Advertisement -shukee

ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রামসহ আশপাশের এলাকা। ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার ভারত বর্ডারে।

বুধবার (২৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে ভূমিকম্পের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, মিয়ানমার সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। মিয়ানমার মাওলাইক সাগাইং থেকে ৩২ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ৯৫ কিলোমিটার।

সর্বশেষ

এই বিভাগের আরও