মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

ষোলশহর বিপ্লব উদ্যান ধ্বংস করার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

ক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক গণঅধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে বিপ্লব উদ্যানের ধ্বংসের প্রতিবাদে এক প্রতিবাদ সভা গতকাল (৩০ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানঅতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা.শাহ আলম ভুঁইয়া, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্যসচিব মশিউর রহমান খান,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী চৌধুরী জসিমুল হক, ক্যাবের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, আওয়ামী লীগনেতা আবুল বাসার হেলাল,কাজী রাজেস ইমরান,জয়নুদ্দীন জয়,মো. রায়হান,মো. আইনুল আলম ডিউক ,সাহিদ ইমরান সিশু,ছাত্র প্রতিনিধি এম কাইছার উদ্দীন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিপ্লব উদ্যানের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করার দাবী করেন এবং নতুন করে স্হাপনা নির্মাণের পরিকল্পনা বাতিল করার দাবী জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও