Saturday, 3 October 2026

[the_ad id='15178']

বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত ময়মনসিংহে

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার  প্রাণ হারালেন সাত আরোহী।

- Advertisement -

শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -shukee

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাত আরোহীর মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে

সর্বশেষ

এই বিভাগের আরও