Friday, 2 October 2026

[the_ad id='15178']

চুয়েটে দশম দিনে আন্দোলন, গান-কবিতায় প্রতিবাদ শিক্ষার্থীদের

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দশম দিনে আন্দোলন গড়িয়েছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে অব্যাহত রয়েছে আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে সকাল ৮টা থেকে চুয়েটের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হয়েছে।

- Advertisement -

পাশাপাশি পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার  (১ অক্টোবর)  বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা।

- Advertisement -shukee

এদিকে, গান ও কবিতার মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত  উপাচার্য ভবনের সামনে ‘প্রতিবাদী কনসার্ট’ নামে এ কর্মসূচির  আয়োজন করেন তারা।

পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, “সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ দশম দিনের মতো আমাদের প্রতিবাদী কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীতে গত নয় দিনে আমাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর ফুটে উঠেছে, তা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের নীরবতারও তীব্র সমালোচনা জানানো হচ্ছে। আমাদের সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও