Thursday, 1 October 2026

[the_ad id='15178']

গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

 সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেয়ার লক্ষ্যে গতকাল বুধবার ওপিসিএ এবং গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী) যৌথভাবে সরকারি, জাতিসংঘ ও মানবিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি রাউন্ড টেবিল আলোচনার আয়োজন করেছে, যেখানে আলোচনা থেকে বাস্তব সহযোগিতার দিকে এগিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

- Advertisement -

আরআরআরসি কনফারেন্স হলে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে অংশ নেন আরআরআরসি (ক্যাম্প ৪ এক্সটেনশন ও ক্যাম্প ৬), অ্যাকশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম  ও ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। কক্সবাজারের সিভিল সার্জনও উপস্থিত ছিলেন। এছাড়া ওপিসিএ এক্সিকিউটিভ ডিরেক্টর মো আলমগীর  এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাগণ এতে অংশ নেন। গ্রামীণ হেলথটেক লিমিটেডের এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, যেখানে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

- Advertisement -shukee

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের চিফ বিজনেস এন্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল। গ্রামীণ হেলথটেক লিমিটেডের ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ড. ফাহরিন হান্নান, এফডিএমএন ও স্থানীয় জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং চিফ অফ রিসার্চ, অ্যানালাইটিক্স এন্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ড. হোসেন মো. আল-আমিন মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ এবং প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের বিষয়গুলো উপস্থাপন করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা এই অঞ্চলের বিদ্যমান স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ ও সেবার ঘাটতি নিয়ে মতবিনিময় করেন এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা কীভাবে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমের পরিপূরক হতে পারে, তা নিয়ে আলোচনা করেন। আলোচনায় সমন্বয় জোরদার করা, রেফারেল পদ্ধতি, চিকিৎসার ধারাবাহিকতা এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থাকে কেন্দ্র করে মতবিনিময় হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও