Friday, 2 October 2026

[the_ad id='15178']

ট্রাস্ট সেক্রেটারি সরওয়ার জাহান এর মায়ের মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটির শোক

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহানের মমতাময়ী ‘মা’ জনাবা তাহেরুন নেছা(৯২) আর নেই… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মেহেদী সুপার মার্কেট ও কিছুক্ষণ সেন্টারের কর্ণধার গুণী এই রত্নগভার্র মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে । মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -

অধ্যাপক সরওয়ার জাহানের মায়ের ইন্তেকালে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য(ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

- Advertisement -shukee

আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় ফেনী গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও