চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে হযরত মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদে ২৯ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার, যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম প্রধান প্রখ্যাত সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কুরআনে পাক, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম। এ সময় আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, হাফেজ মাওলানা আব্দুল মান্নান সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী কর্মময় জীবনের উপর আলোকপাত করে তার জন্য আল্লাহর দরবারে জান্নাত কামনা করা হয়।
[the_ad id='15178']
