Monday, 17 August 2026

[the_ad id='15178']

ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে বনফুল

নিজস্ব প্রতিবেদক

দেশের খ্যাতনামা খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১৭ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বনফুল এন্ড কোং লিমিটেড ও কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়িক প্রসারের চেয়ে গ্রাহকের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে বনফুল।

- Advertisement -shukee

যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় বনফুল আজ গ্রাহকের বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবসময় নিরাপদ ও উচ্চগুণসম্পন্ন পণ্য বাজারজাতকরণে সচেষ্ট থাকবে বনফুল।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে গ্রাহক, শুভানুধ্যায়ী, পরিবেশক এবং কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতের পথচলায় আরও সচেতনতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।

মহাব্যবস্থাপক আমানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম এ শুক্কুর, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যবস্থাপক শাহ কামাল মোস্তফা, মহাব্যবস্থাপক (বিপণন) কামাল হোসেন, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব) রাকিব উদ্দিন, মহাব্যবস্থাপক (বিপণন) জহির আহমদ মজুমদার, বনফুল এন্ড কোম্পানির মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ রিদোয়ান, উপ-মহাব্যবস্থাপক আরিফুর রহমান ও সহ-মহাব্যবস্থাপক মো. আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।

সর্বশেষ

এই বিভাগের আরও