Sunday, 16 August 2026

[the_ad id='15178']

রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গতকাল (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ীস্থ স্যামস রেস্টুরেন্টে রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬ উপলক্ষে সর্বশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় রোটারিয়ানদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ফেলোশিপ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বৃহৎ ক্রীড়া আয়োজনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

- Advertisement -

২৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার ফরচুন এরিনা ফুটবল টার্ফে অনুষ্ঠিতব্য এই আয়োজনকে সফল ও উৎসবমুখর করে তুলতে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -shukee

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের উদ্যোগে আয়োজন করা হচ্ছে রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬। রোটারিয়ানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও ফেলোশিপ আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

চট্টগ্রাম জোন-৫ এর ২০২৫-২০২৬ রোটারি বছরের প্লাটিনাম প্রেসিডেন্ট এবং ২০২৬-২০২৭ রোটারি বছরের RIPSA টিমের অ্যাসিস্ট্যান্ট কো-কোঅর্ডিনেটর রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার সুমি সভায় সভাপতিত্ব করেন।

সভায় চট্টগ্রাম জোন-৫ এর নয়টি দলের ক্লাব সভাপতি ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। নিবন্ধিত ক্লাবগুলো হলো—

রোটারি ক্লাব অব এংকর সিটি চিটাগং, রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগং,

রোটারি ক্লাব অব চিটাগং নর্থ,

রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টকার্ট, রোটারি ক্লাব অব চিটাগং পার্ল, রোটারি ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল, রোটারি ক্লাব অব ইসলামাবাদ চিটাগং,

রোটারি ক্লাব অব রিভারাইন হালদা ও রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি।

এছাড়া আয়োজক কমিটির সিনিয়র সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কো-অর্ডিনেটর (TRF, RIPSA Team) মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, কাজী হাসানুজ্জামান শান্টু, পংকজ বিশ্বাস, ইকরামুল হুদা ও ওয়াহিদুল ইসলাম অয়ন উপস্থিত থেকে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, পরিচালনা ও সফল আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় রোটার‍্যাক্টর শারিয়ার ও ফাতেমা নিশাত রিপা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে উপস্থিত হয়ে আয়োজনের সফলতা কামনা করেন সিনিয়র স্পেশাল এইড (RIPSA) মো. এমদাদুল আজিজ চৌধুরী।

সভাপতির বক্তব্যে রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার সুমি বলেন,“রোটারি মেগা ফুটবল ফেস্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি রোটারিয়ানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও ফেলোশিপ আরও সুদৃঢ় করার একটি অনন্য প্ল্যাটফর্ম। এই আয়োজনের মাধ্যমে রোটারি পরিবারের সদস্যদের মধ্যে নতুন উদ্যম, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও শক্তিশালী হবে।”

তিনি আরও জানান, রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬-এর প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকবে স্বনামধন্য দৈনিক পত্রিকা দৈনিক পূর্বকোণ। তিনি আশা প্রকাশ করেন, সমাপনী আয়োজনে দৈনিক পূর্বকোণের ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবেন।

আয়োজক কমিটি আশা প্রকাশ করেন, রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬ সফল, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রোটারিয়ানদের মিলনমেলা হিসেবে এই আয়োজন চট্টগ্রামের রোটারি ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও