রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫ এর অন্তর্ভুক্ত রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ -এর ২০২৬ -২৭ রোটারিবর্ষের বার্ষিক উদ্বোধন সভা (Year Launching Meeting) এবং রোটারি ক্লাব অব চিটাগং এর সহযোগিতায় ডেঙ্গু সচেতনতা উদ্যোগ (Dengue Awareness Initiative) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ২০ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জিইসি সার্কেলের দ্য মেরিডিয়ান কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও রোটারি প্রত্যয় পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুবেল চৌধুরী। সভায়

রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ-এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ফেরদৌস আরা বেগম বলেন, ‘রোটারি ইন্টারন্যাশনালের ২০২৬–২০২৭ বর্ষের আন্তর্জাতিক প্রতিপাদ্য “Create Lasting Impact”-কে ধারণ করে রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ নতুন রোটারিবর্ষের যাত্রা শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ ও রোটারি ক্লাব অব চিটাগং-এর যৌথ উদ্যোগে গৃহীত Dengue Awareness Initiative রোটারি ইন্টারন্যাশনালের “Service Above Self” আদর্শের আলোকে দুই ক্লাবের সেবার অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কমিউনিটি সেবায় দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ এর রোটারিয়ান মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট উন্মোচনের মাধ্যমে Dengue Awareness Initiative-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
“Learn to Live with Dengue” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারি ক্লাব অব চিটাগং-এর Past President, জাতীয় ডেঙ্গু গাইডলাইনের প্রথম প্রণয়ন সম্পাদক এবং প্রখ্যাত ডেঙ্গু গবেষক প্রফেসর ড. ইমরান বিন ইউনূস। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় আতঙ্ক নয়; প্রয়োজন সঠিক জ্ঞান, সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায়।
প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ডেঙ্গু এখন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ ও রোটারি ক্লাব চিটাগং-এর এ উদ্যোগকে জনসচেতনতা বৃদ্ধিতে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য (ভারপ্রাপ্ত) রোটারিয়ান পিপি ড. শরীফ আশরাফুজ্জামান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনগণের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।’
বিশেষ অতিথি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এম. এ. আহাদ বলেন, ‘রোটারির মূল শক্তি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। তিনি এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন রোটারি ক্লাব অব চিটাগং-এর সভাপতি রোটারিয়ান মনির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত রোটারি নেতৃবৃন্দ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চিটাগং লেকভিউ-এর রোটারিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন।

