বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

[the_ad id='15178']

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে রোটারির জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক

রোটারির চট্টগ্রাম জোনের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে একটি জরুরি সভা বুধবার (২২ জুলাই) দৈনিক পূর্বকোণ পত্রিকা অফিসে ইউসুফ চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বন্যার্ত পুনর্বাসন কমিটির সভাপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার চেয়ারম্যন পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী। সভায় সঞ্চালনা করেন বন্যার্ত পুনর্বাসন কমিটির সদস্যসচিব সিপি রোটারিয়ান ইব্রাহিম হাসান।
সভায় দুর্যোগব্যবস্থাপনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি রোটারিয়ান পিপি জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সিপি ইব্রাহিম হাসান, কোষাধ্যক্ষ পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, নির্বাহী সদস্য পিপি রোটারিয়ান এস কে আজিম পিন্টু, সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু, পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, পিপি রোটারিয়ান আতাউর রহমান বাপ্পী, পিপি রোটারিয়ান মো. সাজিদুল হক, আইপিপি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, আইপিপি রোটারিয়ান এম এ মতিন, পিপি তৌহিদুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ চট্টগ্রাম বন্যার্তদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ ক্ষতিগ্ৰস্ত পরিবার খুঁজে বের করে গৃহ পুনঃনির্মাণ, পুনর্বাসন, কর্মসংস্থান, ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ সরবরাহ, শিক্ষাসামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে সকল রোটারি ক্লাবের সদস্যদের পক্ষ থেকে আর্থিক সহায়তা জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -

এছাড়াও দৈনিক পূর্বকোণ মিডিয়া পার্টনার হিসেবে থাকবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি আজিজুল হক, পিপি মো. নুরুদ্দিন, পিপি সাহাদাত, পিপি রওশন আক্তার, পিপি আব্দুল আহাদ, প্রেসিডেন্ট ফজলুল করিম, পঙ্কজ বিশ্বাস, ইন্জিনিয়ার রুবেল, এস কে আজিজ, লুৎফুন্নেসা,পলাশ বড়ুয়া, সুবর্না দে, রানা কান্তি বড়ুয়াসহ কমিটির নির্বাচিত সদস্যবৃন্দ। বক্তারা বন্যার্তের পাশে দাঁড়াতে রোটারিয়ান ও সমাজের বিত্তবানদের আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও