মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পিএইচপি ফ্যামিলি আয়োজিত ইন হাউস ফুটবল টুর্নামেন্ট।

- Advertisement -

পিএইচপি ফ্যামিলির সদস্যদের  মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে এবং ব্যস্ততম জীবনে একটু বিনোদনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

- Advertisement -shukee

‘অক্সিজেন স্পোর্টস জোন’ এ আয়োজিত এই টুর্নামেন্টে পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের খেলোয়াড়দের নিয়ে গড়া ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স, পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস ও আইরন টাইটানস।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান

শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে পিএইচপি পরিচালক নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পেপার ফিনিক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি আইরন টাইটানস।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেন আইরন টাইটানস’র মঈন এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন একই দলের ইরাম। এ ছাড়াও পিএইচপি ফ্যামিলির পরিচালক তারজিয়া আনোয়ারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এরাবিয়ান ওয়ারিয়র্স পায় ফেয়ার প্লে ট্রফি।

খেলা শেষে সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। এ সময় পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা ও পিএইচপি ফ্যামিলির পরিচালক ভিক্টর মিজান মহসিন, নুভেদ মিজান ইকবাল, তারজিয়া আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ

 

শুরুতেই  প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ও পরিচালক তাহমিনা মিজান।

উদ্বোধনকালে  সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিয়মিত খেলাধূলায় আমাদের শরীর-স্বাস্থ্য ভাল থাকে। বাস্তব জীবনে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। খেলায় হারজিত আছে আমাদের জীবনেও হারজিত আছে। আমরা জীবনে অনেক চিন্তা-ভাবনা ও পরিকল্পনা করি; কিন্তু সবকিছুতে সাফল্য লাভ করা যায় না। এর পেছনে যে মনোবল সেটা আমরা খেলাধূলা থেকে লাভ করতে পারি। খেলাধূলা মানুষকে নির্মল আনন্দ দেয়। মানুষের সুখ-দুঃখের ভাগিদার হওয়ার সম্ভাবনাকে জাগ্রত করে। একের প্রতি একের ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে।

পিএইচপি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে গতকাল ‘অক্সিজেন স্পোর্টস জোন’ পিএইচপি ফ্যামিলির পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়।

উদ্যোক্তারা আগামীতে পিএইচপি ফ্যামিলির সদস্যদের শারীরিক ও মানসিক উৎকর্ষতার লক্ষ্যে নিয়মিত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধূলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও