গতকাল শনিবার ( ১৮ জুলাই) সন্ধ্যায় প্রাক্তন জাসদ ফোরামের উদ্যোগে ডা. মাহফুজুর রহমান’স ল্যাবে বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রাক্তন নেতা রফিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রাক্তন নেতা মো. ফারুক ও দক্ষিণ জেলা জাসদের এককালীন নেতা ইসহাকউদ্দিন চৌধুরীর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরও সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের একটি লক্ষ্যও বাস্তবায়িত হয়নি। এমনকি বাংলাকে রাষ্ট্র ভাষা করা হলেও সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বাংলা ভাষা অবহেলিত। সকল কর্মক্ষম যুবকদের কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তালেও রাষ্ট্র এটা নিয়ে কখনো কোনো চিন্তা করেছে এমন প্রমাণ নেই। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল দেশের সকল নাগরিকের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের নিশ্চয়তা বিধান করা। এই দায়িত্ব সংবিধান মোতাবেক রাষ্ট্রের উপর থাকলেও রাষ্ট্র সে দায়িত্ব কখনো পালন করেনি। বক্তারা বলেন, এর কারণ হলো আমাদের শাসন কাঠামো যা পুরোপুরিভাবে ঔপনিবেশিক ব্রিটিশ পাকিস্তানি শাসন কাঠামো। সভায় বক্তারা দলমত নির্বিশেষে সবাইকে ঔপনিবেশিক শাসন কাঠামোর বদলে স্বাধীন দেশের উপযোগি শাসন কাঠামো গঠনের জন্য কর্মসূচি দিয়ে জনমত গঠনের আহ্বান জানান।

শোক সভা প্রাক্তন জাসদ ফোরামের নেতা সোলায়মান খানের সভাপতিত্বে ও মশিউর রহমান খানের সঞ্চালনা অনুষ্ঠিত হয়।
মূখ্য আলোচক ছিলেন এককালীন জাসদ নেতা, বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ব গবেষণা কেন্দ্র ট্রাস্ট এর চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান।

বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা সংসদের মহানগর শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন,সদস্য সচিব ফাহিম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ডা.শাহ আলম ভূঁইয়া,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন চৌধুরী,প্রাক্তন জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, প্রাক্তন জাসদ ফোরামের নেতা, চবি সিনেট সদস্য শ ম নজরুল ইসলাম,আবু সৈয়দ, প্রাক্তন জাসদ ফোরামের নেতা নূরুল আরশাদ চৌধুরী, সুজা উদ্দোল্লা বাবুল, এডভোকেট আবু ইউসুফ, জে এস ডি নেতা মোসতবা কামাল,আমান উল্যাহ, অধ্যাপক মনোজিত ধর, আবদুল মাবুদ, নূরুল হাদী চৌধুরী, নজরুল ইসলাম মিয়া,আবু সৈয়দ,জসিম উদ্দিন,জোবায়ের হাসান প্রমুখ।


