সোমবার, ২০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

নিজস্ব প্রতিবেদক

যাত্রীবাহী বাস উল্টে সীতাকুণ্ডে ১ জন নিহত, আহত ৬

- Advertisement -

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি  বাস উল্টে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন কমবেশি আহত হয়েছেন।

- Advertisement -shukee

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের  ছোট কুমিরা এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও