শনিবার, ১৮ জুলাই ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজ এর প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত প্রথম সভা চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় ক্লাব সচিবের দায়িত্ব পালন করেন রোটারিয়ান মোহাম্মদ ইকরামুল হুদা।

- Advertisement -shukee

সভায় রোটারি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করেন রোটারিয়ান আব্দুল কাদের বিপ্লব। শুভেচ্ছা আলোচনায় অংশ নেন রিপসা কোর্ডিনেটর রোটারিয়ান আজিজুল হক, রোটারিয়ান এমদাদুল আজিজ, রোটারিয়ান এম আবু তৈয়ব, রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ ,রোটারিয়ান আশরাফুল আলম, রোটারিয়ান আব্দুল মতিন, রোটারিয়ান সাবিনা কাইয়ুম,রোটারিয়ান সাগর রেজা, রোটারিয়ান নাসিমা আক্তার, রোটারিয়ান চম্পাকলি, রোটারিয়ান নুরুল ইসলাম মঞ্জু।

এছাড়াও আরো বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান রিদওয়ানুল করিম তুশার, রোটারিয়ান শোয়েব উদ্দিন খান, রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন, রোটারিয়ান এম এ হান্নান, রোটারিয়ান ফজলে রাব্বি সিনান।
রোটারেক্ট ক্লাব অব চিটাগাং হেরিটেজ এর সভাপতি ও প্রাক্তন সভাপতি সভায় উপস্থিত ছিলেন।
রোটারিয়ানেরা বর্তমান সময়ে বন্যা পরিস্থিতি ও সমাজের বিভিন্ন অবস্থার বিশদ বর্ণনা দিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ক্লাব সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস সকলকে পরবর্তী সভায় উপস্থিত থাকার ঘোষণা দিয়ে সভা মুলতবি করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও