শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

[the_ad id='15178']

প্রশংসায় ভাসলেন যুব স্বেচ্ছাসেবকরা:

দুর্যোগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার বিতরণ উদ্বোধন এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সঙ্গে মতবিনিময় সভা বৃহস্পতিবার নগরীর টাইগারপাসস্থ সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

- Advertisement -

সভার সভাপতি ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, যুব সদস্যদের কার্যক্রমে প্রশংসা করেন সাথে সাথে ২০০৭ এ চট্টগ্রামে সৃষ্ট চরম ভূমিধ্বসে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা স্মরণ করেন এবং ভবিষ্যতে কোনো প্রকার দুর্যোগে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট যেকোনো স্থান, যেকোনো সময়ে প্রস্তুত থেকে সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -shukee

প্রধান অতিথি ব্যারিস্টার এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভূমিকা সর্বোপরি প্রশংসনীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা সকল স্তরের মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতে আরও সুপ্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, সেটি থেকে জান-মালের ক্ষতি কমাতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। এ ধরনের বৃষ্টিপাতে চট্টগ্রামের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পাহাড়ধসে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য রেড ক্রিসেন্টের কর্মীরা মাইকিং করেছে, দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছে এবং শৃঙ্খলার সাথে ত্রাণ বিতরণ সম্পন্ন করতে কাজ করেছে। প্রতিটি দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ক্ষয়-ক্ষতি কমাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ এবং কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও