Sunday, 13 September 2026

[the_ad id='15178']

টাইগারপাসে ত্রাণ বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তায় এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬জুলাই) টাইগারপাস এলাকায় স্থানীয় বস্তিবাসী ২ শতাধিক পরিবারের হাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার অন্তর্ভুক্ত ছিল।

- Advertisement -shukee

এসময় মেয়র বলেন, দুর্যোগের এই সময়ে নগরীর কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সে লক্ষ্যে চসিক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জলাবদ্ধতা নিরসনেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। আমি সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই, যারা এই মানবিক কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করেছেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার, ডা. জামিল আহমেদ এবং কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও