বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক

আজ  বুধবার (১৫ জুলাই) সকাল থেকে বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। তিনি বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বাঁশখালীর গুনাগরী, কাহারঘোনা, সরল ইউনিয়নের বলিপাড়া, আনন্দপাড়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে বিকাল ৫ টায় কমরেড মাসুদ রানার নেতৃত্বে বাসদ( মার্কসবাদী) নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সাথে তাঁর  কার্যালয়ে সাক্ষাৎকার করেন। কমরেড মাসুদ রানা এসময় বন্যাদুর্গত এলাকায় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ প্রেক্ষিতে বাঁশখালী ইউএনও’র কাছে সরকারি উদ্যোগে  ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানো,বন্যাপরবর্তী পুনর্বাসন ও চিকিৎসা, কৃষকদের সহায়তা,এনজিও ঋণের কিস্তি আদায় স্থগিতকরাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

- Advertisement -

এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ,সদস্য আসমা আক্তার,জাহেদুন্নবী কনক,দীপা মজুমদার,রিপা মজুমদার,বাঁশখালী উপজেলা সদস্যসচিব আবদুস শুক্কুর প্রমুখ।

বাঁশখালী উপজেলা ইউএনও’র সাথে বন্যাপরবর্তী সরকারি তৎপরতা নিয়ে কথা বলছেন বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা

সর্বশেষ

এই বিভাগের আরও