সোমবার, ৬ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু সুনামগঞ্জে

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৭০), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং তাদের ছেলে ফরহাদ (৩০)।

- Advertisement -

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নুরুল আমিনের বাড়ির সামনে থাকা তাদের নিজেদের মুদির দোকানের টিনের চালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে। এতে টিনের চালটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় দোকানের চালের ওপর থাকা ছেলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়লে তাকে উদ্ধার করতে যান বাবা নুরুল আমিন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলে ও স্বামীকে বাঁচাতে ফাতেমা বেগম এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- Advertisement -shukee

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও