প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরো সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়া যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরো কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। এসময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈঠকে ডিজিটাল সেবাকে আরো সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।

