সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম (ইউএনও) কে ফুল দিয়ে বরণ করে নেন। ইউএনও বলেন, সকল ধরনের আইন-কানুন মেনে পর্যটকদের নিরাপত্তার সাথে, প্রতিটা রুমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করবেন,আমি আপনাদেরকে সহযোগিতা করব ।
এরপর সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, ওসি বলেন, প্রতিদিন পর্যটকদের লিস্ট আমার কাছে পাঠিয়ে দিবেন, আমার দায়িত্ব আপনাদের ব্যবসায়িক কাজে সহযোগিতা করা এবং পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা।

সীতাকুন্ড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক ফুল দিয়ে বরণ করেন আবাসিক হোটেলে মালিক সমিতির নেতৃবৃন্দকে।
মালিক সমিতির সভাপতি খায়রুক ইসলামের সভাপতিত্বে সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় দুটি মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার । এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সহসভাপতি আলমগীর, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হাই আরজু,উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, আখতার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মো. সেলিম ।


