মঙ্গলবার, ৯ জুন ২০২৬

[the_ad id='15178']

সামুদ্রিক জনশক্তির টেকসই উন্নয়ন বিষয়ক আইমারেস্টের সেমিনার চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

সামুদ্রিক জনশক্তির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন এবং পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নীতি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন সামুদ্রিক খাতের বিশেষজ্ঞরা।

- Advertisement -

শনিবার (৬ জুন)  চট্টগ্রামের সল্টগোলা এলাকায় অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইমারেস্ট) বাংলাদেশ শাখার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

- Advertisement -shukee

সেমিনারে মেরিন ইঞ্জিনিয়ার, মাস্টার মেরিনার, সামুদ্রিক শিক্ষাবিদ, শিপিং পেশাজীবী, শিল্পখাতের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মেরিন ক্যাডেট অংশ নেন।

বৈশ্বিক সামুদ্রিক খাতের দুটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় ‘সমুদ্রযাত্রা পেশার ভবিষ্যৎ টেকসইতা’ এবং ‘পরিবেশগতভাবে দায়িত্বশীল জাহাজ পুনর্ব্যবহার’ নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে ‘মিনিমাম ক্যাডেট কমপ্লিমেন্ট সার্টিফিকেট সিকিউরিং সিফেয়ারার্স ফিউচার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কমান্ড্যান্ট (অব.) সাজিদ হোসেন।

তিনি বলেন, বিদ্যমান সেফ ম্যানিং সার্টিফিকেটের পাশাপাশি প্রস্তাবিত মিনিমাম ক্যাডেট কমপ্লিমেন্ট সার্টিফিকেট চালু হলে ক্যাডেটদের জন্য পর্যাপ্ত সমুদ্র-প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত হবে এবং ভবিষ্যৎ জাহাজ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

‘ইনভেন্টরি অব হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস (আইএইচএম) অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন শিপ রিসাইক্লিং’ বিষয়ে আরও একটি প্রবন্ধ উপস্থাপন করেন মেরিন ইঞ্জিনিয়ার এম. মাহবুবুর রহমান।

তিনি জাহাজের জীবনচক্রজুড়ে বিপজ্জনক উপাদান শনাক্তকরণ, নথিভুক্তকরণ ও ব্যবস্থাপনায় আইএইচএমের গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক বিধিমালা অনুসরণ করে জাহাজ পুনর্ব্যবহারের ভূমিকা ব্যাখ্যা করেন।

সেমিনারে বাংলাদেশ মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি ও মাস মেরিন একাডেমির প্রশিক্ষণরত ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠান পরিচালনা করেন আইমারেস্ট বাংলাদেশ শাখার সহকারী সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার আতীকুর রহমান চৌধুরী। সমাপনী পর্বে ভাইস চেয়ারম্যান মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ এম. ফেরদৌস খান ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও